* সেথায়- চাঁদের দেশে *

* সেথায়- চাঁদের দেশে *
---- রাফিয়া সুলতানা
26.09.19
যেথায় স্বপন হয়ে বপন
বাস্তবতায় মেশে,
নেইকো বেদন নেইকো রোদন
সেথায়- চাঁদের দেশে!
মুক্তা-তারা রইবে সারা
মেঘবালিকার কেশে,
ফুলপরীরা ঘোরাফেরা
করবে মোহন বেশে।
বাদলধারা বাঁধনহারা
সুখেরই অন্বেষে,
ময়ুর হিরণ করবে চারণ
নির্ভয় নির্দেশে ।

জ্যোৎস্নাআলোক ভরবে ভূলোক,
প্লাবনে তার ভেসে
হাস্না-বেলী জুঁই-চামেলী
ফুটবে মধুর হেসে!
নির্ঝরিণী তরঙ্গিণী
ধাবিবে অভ্যেসে ,
মুখর হবে অরণ সবে
সে কল্লোল-উন্মেষে !
দখিনবাতাস কুসুম-সুবাস
বিলাবে নিঃশেষে,
বিবাগীমন গায়বে কুজন
সেথায় নিরুদ্দেশে!

Comments

Popular posts from this blog

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিঃ নিয়োগ jgtdsl job circular 2019

বাংলাদেশ এর ৬৪ জেলার মোট জনসংখ্যার তালিকা । জেলা ভিত্তিক জনসংখ্যা