Posts

Showing posts with the label করোনা

বড়লেখায় মৃত ব্যক্তির স্ত্রীর করোনা 'পজিটিভ'

Image
বড়লেখায় মৃত ব্যক্তির স্ত্রীর করোনা 'পজিটিভ' বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া মৌলভীবাজারের বড়লেখার এক ব্যক্তির স্ত্রী (৩৫) করোনা 'পজিটিভ' হয়েছেন। মঙ্গলবার সিলেট থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৩ এপ্রিল ওই ব্যক্তি মারা যান। পরে স্থানীয় প্রশাসন তাঁর বাড়িটি লকডাউন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি এই হাসপাতালে আসেন। এখান থেকে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে তিনি মারা যান। মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়। গত ২৬ এপ্রিল সিলেট থেকে জানানো হয়, পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়েনি। এদিকে ঝুঁকি এড়াতে ওই ব্যক্তির মৃত্যুর পর পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। মঙ্গলবার সেই পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়। এতে দেখা যায়, চারজনের মধ্যে শুধু মৃত ব্যক্তির স্ত্রী করোনায় আক্রান্ত। যদিও তাঁর কোনো উপসর্গ নেই। আবারও তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো ...

ট্রাম্পের নতুন বলির পাঁঠা ডব্লিউএইচও

Image
ট্রাম্পের নতুন বলির পাঁঠা ডব্লিউএইচও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রে এখন যুক্তরাষ্ট্র। দেশটিতে হু হু করে আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর হার বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। করোনার মুখে দেশটির অবস্থা হযবরল। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ট্রাম্পকে নিয়ে যাঁরা সংশয়ে আছেন, তাঁরা বলছেন, করোনা মোকাবিলায় ট্রাম্প নিজের ব্যর্থতা ঢাকতে এখন ডব্লিউএইচওকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করছেন। অবশ্য জাতিসংঘের এই সংস্থাটির কিছু মার্কিন সমর্থক মনে করেন, ডব্লিউএইচও কিছু ভুল করেছে। ট্রাম্প তাঁর টুইটারে ডব্লিউএইচওকে হুমকি দেন। ডব্লিউএইচওকে অর্থ দেওয়া বন্ধ করে দেবেন বলে শাসান তিনি। ডব্লিউএইচওকে সবচেয়ে বেশি অর্থ দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প তাঁর টুইটে সে কথা তুলে খোঁটা দেন। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্র সবেচেয়ে বেশ অর্থ দেয় ডব্লিউএইচওকে। কিন্তু কোন কারণে এই সংস্থাটি (ডব্লিউএ...