কলেজগুলোতে অনলাইন ক্লাসের তাগিদ
কলেজগুলোতে অনলাইন ক্লাসের তাগিদ @prothom alo জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনলাইন ক্লাস চালুর তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। এর মধ্যে যেসব কলেজে অনলাইনে ক্লাস নেওয়ার মতো সক্ষমতা রয়েছে তাদের জরুরি ভিত্তিতে অনলাইন ক্লাস চালুসহ কয়েকটি নির্দেশনা দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্যের এই নির্দেশের কথা জানানো হয়। এতে বলা হয়,করোনাভাইরাসের বিস্তারের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে আহবান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় 'লকডাউন' চলাকালীন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু নির্দেশনা দেন উপাচার্য। নিদের্শনায় আরও বলা হয়, যেসব কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ক্লাস করানোর মতো সুবিধা নেই, তাদেরও দ্রুত এই সুবিধার আওতায় আসতে হবে। এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৈরি করা মোবাইল অ্যাপস কিংবা জুম সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইন ক্লাসে ...